প্রাকৃতিক সৌন্দর্যে ও সম্পদে পরিপূর্ণ বাংলাদেশের ঐতিহ্যবাহী বড়ইউড়ি গ্রামের একটি অনন্য প্রতিষ্ঠানের নাম ‘ বি.জি্.এম উচ্চ বিদ্যালয়’। মেধা-মনন, চিন্তা-চেতনা, জ্ঞান ও প্রজ্ঞা অনুশীলনের এক বিকাশমান বিদ্যাপীঠ। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শিক্ষা-সংস্কৃতি ক্ষেত্রে সমভাবে ইতিহাস ও ঐতিহ্য সৃষ্টি করে চলছে। জন্ম দিয়েছে অনেক বরেণ্য ব্যক্তির। সৃজনশীল-মননশীল ও প্রজ্ঞাবান অধ্যাপকবৃন্দের ব্যক্তিত্বর প্রভায় শিক্ষার্থীদের অন্তর-আত্মা আলোকিত হয়ে উঠেছে। আর তারা শিক্ষা, সাহিত্য- সংস্কৃতি ও বিজ্ঞানের আলোকে আধুনিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ কলেজটির নামকরণ করা হয়েছিল বড়ইউড়ি, গুনই, এবং মদনমুরত তিনটি গ্রাম একত্রিত হয়ে । ১৯৯৮ সালের আগস্ট থেকে ৬ষ্ট, ৭ম, ৮ম এই তিন শাখা নিয়ে স্কুলের যাত্রা শুরু এবং পরবর্তীকালে ৯ম, ১০ম শাখা চালু হয়। স্কুলটি জন্ম লগ্ন থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। নারী শিক্ষা প্রসারে স্কুলটি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।

No comments:
Post a Comment