![]() | |
| বদরুল আলম , প্রধান শিক্ষক |
ঐতিহ্যবাহী বড়ইউড়ি গ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত বি.জি্.এম উচ্চ বিদ্যালয়, বড়ইউড়ি। প্রায় ২৩ বছরের ঐতিহ্য ধারণ করে এ শিক্ষা
প্রতিষ্ঠানের অনেক মেধাবী ও কৃতী শিক্ষার্থী দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত হয়ে
দেশ ও জাতির সেবায় নিয়োজিত রয়েছেন। ১৯৯৮ সালে জন্মলগ্ন থেকে বেসরকারিভাবে
প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে
অধয়নরত শিক্ষার্থীর মোট সংখ্যা ৭৫০ জন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ
বাস্তবায়নের লক্ষ্যে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষার মানউন্নয়ন ও
শ্রেণি শিক্ষা কার্যক্রম সুষ্ঠ ও কার্যকরভাবে পরিচালনার জন্যে এ প্রতিষ্ঠানক্লাস ৮ থেকে ১০শ্রেণি পর্যন্ত ডিজিটাল
বাংলাদেশের প্রবর্তন এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণি শিক্ষা
কার্যক্রম পরিচালনার পরিকল্পনা প্রনয়ণ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বেশ
কয়েকটি শ্রেণি কক্ষে তা বাস্তবায়ন করা হয়েছে।বি.জি্.এম উচ্চ বিদ্যালয়, বড়ইউড়ি ঐতিহ্যকে
অক্ষুন্ন রেখে এবং পরিধি আরও বিস্তৃত করণের লক্ষ্যে বর্তমান শিক্ষা
বান্ধব সরকারের আন্তরিক সহযোগিতা একটি মাস্টার পরিকল্পনা প্রনয়ণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এমপি বানিয়াচং আজমিরী গন্জের কৃতী সন্তান-শিক্ষা পরিবারের সর্বোচ্চ
অভিভাবক জনাব এডভোকেট আব্দুল মজিদ খান মহোদয় তিনবার স্কুল পরিদর্শনে এসে
একনেকের অনুমোদনে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, একাডেমিক ভবন, এবং স্কুল আধুনিকায়নের
জন্যে ৩ কোটি ৫৬ লক্ষ টাকা ২০১৮-২০১৯ অর্থ বছরে বরাদ্দ দিয়েছেন। যা শিক্ষা
প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নের প্রক্রিয়াধীন আছে। ২০২০-২১ অর্থ বছরে ৩ তলা আশ্রয় কেন্দ্র স্থাপনের জন্যে ২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন
তথ্য প্রযুক্তির এ যুগে সময়ের সাথে তাল মিলিয়ে বি.জি্.এম উচ্চ বিদ্যালয়ের ডায়নামিক ওয়েবসাইট চালুর ব্যবস্থা করা হয়েছে। বি.জি্.এম উচ্চ বিদ্যালয়ের সামগ্রীক উন্নয়নে মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা এবং
বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্যে বি.জি্.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং
কর্মচারীবৃন্দ মাননীয় এমপি মহোদয়ের নিকট চিরকৃতজ্ঞ। বি.জি্.এম উচ্চ বিদ্যালয়ের
শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সাহিত্যাঙ্গনে সগৌরবে সাফল্যের যাত্রা অব্যাহত
রেখে চলেছে। ঐশী জ্ঞানের আলোক বর্ত্তিকা হাতে নিয়ে শিক্ষার্থীরা দেশ
মাতৃকার কল্যানে নিজেকে নিয়োজিত রাখুক এ আমার অন্তরের পরম বাসনা।
পরম করুনাময়ের নিকট আমার অহর্নিশ প্রার্থনা সকলকে সাথে নিয়ে এ পবিত্র
ক্যাম্পাসে শান্তি- শৃঙ্খলা বজায় রেখে যেন কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারি।
জয় হোক শিক্ষার
জয় হোক শিক্ষার আলো পাওয়া মানুষের।


No comments:
Post a Comment