![]() |
| শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বি,জি,এম উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার খন্ড চিত্র। |
১৪
ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন।
একাত্তরের এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়।
মুক্তিযুদ্ধে
আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসররা পরাজয়
নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে
তারা হত্যা করে জাতির কৃতী সন্তানদের। উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে
যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা।
পৈশাচিক
হত্যাযজ্ঞের পর হত্যাকারীরা ঢাকার রায়েরবাজার ও মিরপুরসহ দেশের বিভিন্ন
স্থানে বুদ্ধিজীবীদের মরদেহ ফেলে রেখে যায়। ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়
অর্জনের পরপরই কারও কারও নিকট আত্মীয় বধ্যভূমিতে স্বজনদের মরদেহ খুঁজে পান।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

No comments:
Post a Comment